বিনোদন

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

আপডেট: সেপ্টে ২৬, ২০২৬ : ০৬:২৭ এএম ৬ ০
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত। এবার কয়েকটি ছবি প্রকাশ করে নিজের এক বিশেষ অভ্যাসের কথা জানালেন এই অভিনেত্রী। জানালেন, কোনো পরিকল্পনা ছাড়াই হাসতে ভালোবাসেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া আহসান। ছবিতে স্নিগ্ধ গোলাপি পোশাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাঁকে। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় অভিনেত্রীর মুখে ছিল মিষ্টি হাসি।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, যে হাসির জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করতে হয়নি। তাঁর এই স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ভক্তদেরও নজর কেড়েছে। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

হাসির সঙ্গে আলোচনায় জয়ার চিরসবুজ রূপ

জয়ার ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে সাড়া পড়েছে। তবে তাঁর মিষ্টি হাসির পাশাপাশি আলোচনায় এসেছে চিরসবুজ রূপ ও সৌন্দর্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর বয়সের তুলনায় তারুণ্যদীপ্ত উপস্থিতির প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাঁকে তিন প্রজন্মের ক্রাশ বলেও অভিহিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি অবসর সময়েও নানা কাজে ব্যস্ত থাকেন জয়া। বাড়িতে বাগান পরিচর্যা, গাছপালা ও পোষ্যদের সঙ্গে সময় কাটানো তাঁর পছন্দের কাজগুলোর মধ্যে রয়েছে।

দুই বাংলার চলচ্চিত্রে সমানভাবে ব্যস্ত এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!