গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। মায়ের দ্রুত সুস্থতা কামনা করে ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান তাসনুভা তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’
পরিবারের এই কঠিন সময়ের কথা উল্লেখ করে তিশা আরও লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’
মায়ের সুস্থতায় দোয়া চাইলেন তিশা
মায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্টে তাসনুভা তিশা লেখেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।’
অভিনেত্রীর এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিশার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে তাঁকে সমবেদনা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!