বিনোদন

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

আপডেট: সেপ্টে ২৯, ২০২৬ : ০৫:১৭ এএম ১৬ ০
ইরফান-সাদিয়ার এই হাল কেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি ছবি দেখে চমকে গেছেন তাঁদের ভক্তরা। ছবিতে ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ এবং মুখে আঘাতের চিহ্ন। পাশে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়েও পেঁচানো সাদা ব্যান্ডেজ।

প্রথম দেখায় দুজনের এমন ক্ষতবিক্ষত অবস্থা দেখে যে কারও মনে প্রশ্ন জাগতে পারে—কী ঘটেছে তাঁদের? তবে কিছুক্ষণ পরই সেই রহস্যের জবাব মিলেছে। বাস্তবে কোনো দুর্ঘটনা বা মারামারির ঘটনা নয়, এটি তাঁদের নতুন একটি নাটকের শুটিংয়ের দৃশ্য।

ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।

ইরফানের এই পোস্ট থেকেই জানা যায়, ‘বিবাহ বিভ্রাট’ নামের একটি নতুন নাটকে অভিনয় করছেন তিনি ও সাদিয়া আয়মান। নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে তাঁদের এমন আহত অবস্থার লুক দেওয়া হয়েছে।

ছবিটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ছবিটি দেখে বিস্মিত হয়েছেন, আবার কেউ মজা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে।’ নাটকটির নির্মাতা, গল্প বা প্রচারের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্য পোস্টে জানানো হয়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!