বিনোদন

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৫:১৯ এএম ৫ ০
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে পথচলা শুরু হলেও দীর্ঘ সময় ধরে দর্শকের আগ্রহের কেন্দ্রেই রয়েছেন তিনি। সময়ের সঙ্গে নিজেকে নানা রূপে উপস্থাপন করে নিয়মিতই আলোচনায় আসেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব পূর্ণিমা। সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী অভিব্যক্তিতে তোলা এসব ছবিতে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য ফুটে উঠেছে।

ছবিগুলো প্রকাশের পর পূর্ণিমার সাজ ও ফ্যাশন নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। তাঁর এই সাজের সঙ্গে যেন মিলে গেছে ‘রূপে আছে নেশা, চোখে ছলনা’ গানের লাইনটিও।

নতুন ছবিগুলোতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা, সঙ্গে স্নিগ্ধ সাজ—সব মিলিয়ে সাবেক এই নায়িকার লুকে ছিল বাঙালি নারীর চিরায়ত সৌন্দর্যের ছাপ।

ছবির ক্যাপশনেও গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। ‘দম মারো দম’ সিনেমার গানের অংশ তুলে দিয়ে তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসাও দেখা গেছে। একজন লিখেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন লিখেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’

চলচ্চিত্রে যেভাবে শুরু

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্রী।

অভিষেকের পর থেকেই অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যও দর্শকদের নজর কাড়ে। পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করা পূর্ণিমা এখনো দর্শকদের কাছে সমানভাবে পরিচিত ও জনপ্রিয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!