অভিনেত্রী জয়া আহসানের নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে তাঁর সৌন্দর্য। নীল পোশাকে তোলা ছবিগুলোতে তাঁর চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।
রুপালি পর্দার আভিজাত্যের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক ভুবন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ছবি ও নানা মুহূর্তের দেখা মেলে তাঁর।
সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। নীলের আবেশে তোলা এসব ছবিতে তাঁর স্বাভাবিক সৌন্দর্য ও অভিব্যক্তি নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর অনেকেই তাঁর বয়স নিয়েও মন্তব্য করেছেন।
ছবিগুলো শেয়ার করে জয়া আহসান ক্যাপশনে লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
এরপর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার জোয়ার দেখা যায়। একজন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দেখি।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
অন্য এক ভক্ত লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!