বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খানকে দেখা গেল নতুন এক লুকে। পাকা চুল আর ধূসর চেহারায় সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি। তবে নতুন কোনো সিনেমার চরিত্রের জন্য নয়, বরং একঘেয়েমি কাটাতেই চুলে রং করা বন্ধ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
সাধারণত আমিরের চেহারায় কোনো পরিবর্তন দেখা গেলে তা নতুন সিনেমার চরিত্রের প্রস্তুতি কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। এবারও তাঁর নতুন লুক দেখে অনেকে তেমনটাই ধারণা করেছিলেন। তবে সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন অভিনেতা নিজেই।
আমির খান জানিয়েছেন, আপাতত চুলে কলপ বা রং করছেন না তিনি। প্রতিদিন একইভাবে চুলে রং করাটা তাঁর কাছে একঘেয়ে মনে হচ্ছিল। তাই স্বাভাবিক চেহারাতেই থাকতে চাইছেন।
নতুন চরিত্রের প্রস্তুতি নয়
আমিরের নতুন লুক নিয়ে আলোচনার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই। অভিনেতার চেহারায় নতুনত্ব দেখলেই তাঁর নতুন কোনো চরিত্রের প্রস্তুতির কথা মনে পড়ে বলে রসিকতা করেন তিনি।
সুভাষ ঘাইয়ের মন্তব্য, আমিরকে যখনই অন্য রকম কোনো অবয়বে দেখা যায়, তখনই ধরে নেওয়া যায়, তিনি নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছেন।
তবে এবার আমিরের ধূসর চুলের পেছনে নতুন সিনেমার কোনো প্রস্তুতি নেই বলেই জানিয়েছেন অভিনেতা। স্বাভাবিক চেহারাকে গ্রহণ করার সিদ্ধান্তই তাঁর নতুন লুকের কারণ।
বলিউডে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন আমির খান। তবে এবার তাঁর নতুন লুক নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে চুলে রং না করার সিদ্ধান্ত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!