বিনোদন

তানজিন তিশার দুর্ঘটনার খবর নিয়ে বিভ্রান্তি

আপডেট: অক্টো ১১, ২০২৬ : ০৬:০৪ এএম ৬ ০
তানজিন তিশার দুর্ঘটনার খবর নিয়ে বিভ্রান্তি

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বিভ্রান্তি। মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আরেকটি পোস্টে নিজের গাড়ি দুর্ঘটনার খবর অস্বীকার করেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তানজিন তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তবে কী ধরনের দুর্ঘটনা ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। পোস্টটির মন্তব্য করার সুযোগও বন্ধ রেখেছিলেন তিনি। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে তানজিন তিশার দুর্ঘটনার খবর প্রকাশিত হয়। কিছু প্রতিবেদনে বলা হয়, মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

তবে কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে রসিকতা করেন তানজিন তিশা। তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

এ বিষয়ে জানতে ঢাকা পোস্টের পক্ষ থেকে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। সাধারণত কোনো তারকার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তানজিন তিশার পোস্ট ঘিরেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে তাঁর পরবর্তী পোস্টে গাড়ি দুর্ঘটনার খবর অস্বীকার করার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে দুর্ঘটনার খবর নিয়ে করা তাঁর রসিকতাপূর্ণ পোস্টের মন্তব্যঘরে দেখা গেছে নানা ধরনের প্রতিক্রিয়া। কিছু মন্তব্যে নেতিবাচক মনোভাবও প্রকাশ পেয়েছে। তবে অভিনেত্রীর পরবর্তী পোস্ট থেকে অনেকেই ধারণা করছেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি তাঁর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!