বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাঁদের ব্যক্তিগত জীবন, ডেট নাইট ও একান্ত সময় কাটানোর নানা গল্প উঠে এসেছে। সঞ্চালক করণ জোহরের একের পর এক প্রশ্নে মজার উত্তর দিয়ে দর্শকদের নজর কেড়েছেন কিয়ারা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ ও কিয়ারাকে বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দিতে দেখা যায়।
আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তব জীবন কিংবা শোবার ঘরেও পড়ে? জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়।’
এরপর দম্পতির ডেট নাইট প্রসঙ্গ তোলেন করণ। জানতে চান, নৈশভোজের পরই তাঁদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়?
করণের এমন প্রশ্নে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা মজার ছলে বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তাঁর এই জবাবে আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়।
বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের ব্যক্তিগত জীবনের এমন মজার মুহূর্তের পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে বিয়ের দিনের একটি ঘটনাও।
জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন অভিনেতা শাহিদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই মজার স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেন কিয়ারা।
সিদ্ধার্থ-কিয়ারার এই আড্ডার প্রোমো প্রকাশের পর থেকেই অনুষ্ঠানটির নতুন পর্ব নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!