ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী মারা গেছেন। দীপাবলির সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সোহমের পরিবারে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক মাস ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। চলতি বছরের দুর্গাপূজার সময় তাঁর অবস্থার আরও অবনতি হয়। বিজয়া দশমীর দিন পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হলে বাসায় নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) মতো ব্যবস্থা করে তাঁর চিকিৎসা চলছিল।
তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শরীরের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পাশাপাশি হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। ২০২১ সালে বেশ আয়োজন করে বাবার ৭৫তম জন্মদিন উদ্যাপন করেছিলেন এই অভিনেতা। সেই আয়োজনেও তাঁদের পারিবারিক বন্ধনের গভীরতা প্রকাশ পেয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!