বিনোদন

বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি

আপডেট: নভে ১৬, ২০২৬ : ০৫:৫১ এএম ৯ ০
বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, চলতি ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তিনি। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর কথিত বিয়ের একটি কার্ড। তবে বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বলে রহস্য আরও বাড়িয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন মিমি। সেখানে কথিত বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে বিস্ময়ের ভঙ্গিতে তিনি জানতে চান, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’

কার্ডটিতে বর-কনের ছবির পাশাপাশি তিনটি সারমেয়র ছবিও রয়েছে। মিমির পোষ্য চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুর সঙ্গে পরিচিত ভক্তদের কাছে বিষয়টি আলাদা কৌতূহল তৈরি করেছে।

বিয়ের প্রসঙ্গে নিজের স্বভাবের কথা জানিয়ে মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

অভিনেত্রীর এমন মন্তব্যের পর তাঁর বিয়ে নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে মিমি নিজে এখনো বিয়ের খবর নিশ্চিত করেননি।

টালিউডের বিভিন্ন সূত্রের বরাতে আলোচনায় এসেছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!