একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। সেখান থেকে কঠোর পরিশ্রম ও অভিনয়গুণে হয়ে উঠেছেন ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।
তবে মৃত্যুর পর সেই সম্পত্তি পরিবারের হাতে না দিয়ে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করতে চান এই অভিনেতা। সম্প্রতি নিজের এমন ইচ্ছার কথা জানিয়েছেন রজনীকান্ত। ভক্ত ও দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
তামিলনাড়ুর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
দীর্ঘ ক্যারিয়ারে রজনীকান্তের জনপ্রিয়তার পেছনে দর্শকদের ভালোবাসা ও সমর্থন বড় ভূমিকা রেখেছে। তাঁর সিনেমার টিকিট কিনে যাঁরা তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছেন, তাঁদের প্রতিই কৃতজ্ঞতা জানাতে চান তিনি। সেই কৃতজ্ঞতা থেকেই নিজের সম্পদ জনকল্যাণে উৎসর্গ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সুপারস্টার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!