বিনোদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম

আপডেট: নভে ১৮, ২০২৬ : ০৬:২৮ এএম ১৩ ০
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। এরপর উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে হাজির হওয়ার জন্য তলবি চিঠি পাঠিয়েছিল দুদক। দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে তাঁর বক্তব্য দেওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।

মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেঘনা আলম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!