বিনোদন

‘প্রত্যেক ঘটনারই দুটি দিক আছে’—কী বোঝাতে চাইলেন প্রভা?

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৬:০৩ এএম ১২ ০
‘প্রত্যেক ঘটনারই দুটি দিক আছে’—কী বোঝাতে চাইলেন প্রভা?

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। সেখানে তিনি লিখেছেন, কোনো ঘটনার গল্প যিনি বলেন, বেশির ভাগ সময় তিনি নিজের পক্ষের কথাই তুলে ধরেন। তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনার অন্য দিকটিও বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা। সঙ্গে যুক্ত করেন নিজের একটি ছবিও।

প্রভার পোস্টের বাংলা অর্থ দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশির ভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’

প্রভার পোস্টের পর তাঁর ভক্তদের অনেকে ছবিটির প্রশংসা করেছেন। তবে পোস্টের বক্তব্যের প্রেক্ষাপট জানতে চেয়েছেন কেউ কেউ। তাঁদের প্রশ্ন, হঠাৎ এমন বার্তা কেন দিলেন অভিনেত্রী? কোনো বিশেষ ঘটনা বা অভিজ্ঞতার কথা কি ইঙ্গিত করে বলেছেন তিনি?

তবে পোস্টে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রভা। এমনকি মন্তব্যের ঘরে অনুরাগীদের প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি।

ব্যক্তিজীবন ও বিভিন্ন বক্তব্য নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন সাদিয়া জাহান প্রভা। তবে এবারের পোস্টটি কাকে উদ্দেশ করে বা কোন পরিস্থিতিতে দিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!