বিনোদন

মা হলেন অভিনেত্রী সামান্থা, ছেলের নাম রাখলেন দেব

আপডেট: নভে ২১, ২০২৬ : ০৬:২০ এএম ৮ ০
মা হলেন অভিনেত্রী সামান্থা, ছেলের নাম রাখলেন দেব

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হয়েছেন। ১৯ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি ও তাঁর স্বামী নির্মাতা রাজ নিদিমোরু। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। ছবিতে দেখা যায়, তাঁর ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে ছেলের নাম প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’
সামান্থার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দন জানাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও ভক্তরা। অভিনেতা বরুণ ধাওয়ান তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়াও।

যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’ অভিনেত্রী রাকুল প্রীতও অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘তোমার জন্য খুব আনন্দিত।’ এ ছাড়া নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডেও মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানিও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।
২০২৪ সালে সামান্থা ও রাজ নিদিমোরুকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে সামান্থা নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা।

প্রথম সন্তানের আগমনে নতুন জীবনের অধ্যায় শুরু হলো সামান্থা ও রাজের।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!