পুত্রসন্তানের মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। তবে ব্যক্তিগত কারণে মা হওয়ার তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।
একাধিক সংবাদমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন মৌসুমী হামিদ। তিনি জানান, সন্তানকে ঘিরেই এখন তাঁর সময় কাটছে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন তাঁর প্রতিদিনের রুটিন।
মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানিয়েছেন অভিনেত্রী। ছেলের চেহারায় নিজের ছাপ দেখতে পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মৌসুমী।
গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও পরিচয় করিয়ে দেন তিনি। মৌসুমী জানিয়েছিলেন, ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন তিনি।
তবে আপাতত কয়েক মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। মৌসুমী অভিনীত সর্বশেষ সিনেমা ‘যাপিত জীবন’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি এখনো প্রদর্শিত হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!