যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহরে এক ব্যক্তি নিজের সাত সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছেন। স্থানীয় সময় রোববার সকালে পৃথক তিনটি বাড়িতে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ২০২৪ সালের জানুয়ারির পর দেশটিতে এটিই সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম শামার এলকিন্স (৩১)। নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজন আপন ভাইবোন এবং একজন তাদের আত্মীয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN–এর প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে জায়লা এলকিন্স (৩), শায়লা এলকিন্স (৫), কায়লা পিউ (৬), লায়লা পিউ (৭), মারকেডন পিউ (১০), সারিয়া স্নো (১১), খেডারিওন স্নো (৬) ও ব্রেলন স্নো (৫) রয়েছে।
ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গুলি থেকে বাঁচতে সে একটি ছাদ থেকে লাফ দিলে তার কয়েকটি হাড় ভেঙে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, সে শঙ্কামুক্ত হতে পারে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী প্রথমে নিজের স্ত্রীকে গুলি করেন, এতে তিনি গুরুতর আহত হন। পরে আরও দুটি বাড়িতে গিয়ে একে একে শিশুদের ওপর গুলি চালান। এ ঘটনায় আরেক নারীও গুরুতর আহত হয়েছেন, যিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
ঘটনার পর পুলিশের গুলিতে শামার এলকিন্স নিজেও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, এর আগে ২০১৯ সালে একটি ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তিনি একটি গাড়িতে গুলি চালিয়েছিলেন।
এ ছাড়া তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত প্রায় সাত বছর লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ড–এ কর্মরত ছিলেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!