আন্তর্জাতিক

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

আপডেট: মে ০২, ২০২৬ : ০৫:৫৪ এএম
ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

যুদ্ধবিরতি ও সংকট সমাধানে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে সেই প্রস্তাবে সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান চুক্তি করতে চায়। কিন্তু তাদের নতুন প্রস্তাবে আমি সন্তুষ্ট নই।” তবে প্রস্তাবের কোন দিক নিয়ে তিনি অসন্তুষ্ট, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, তার ধারণা ইরান আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধানে পৌঁছাতে পারবে না। তাঁর ভাষায়, ইরানের নেতৃত্ব এখন বিভক্ত এবং অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব রয়েছে।

তিনি দাবি করেন, “ইরানি নেতৃত্ব তিন থেকে চার ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে সমন্বয় করতে পারছে না।” ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান নিয়ে তিনি অনিশ্চিত। তাঁর মতে, নেতৃত্বের ভেতরে বিভাজন ও দ্বন্দ্বই আলোচনার প্রধান বাধা।

তিনি আরও বলেন, “তারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু নিজেদের মধ্যেই তারা বিভ্রান্ত ও অগোছালো অবস্থায় রয়েছে।”

সূত্র : সিএনএন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!