আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, ১৬৭ আসনে অগ্রগামী

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৬:৪৭ এএম
পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, ১৬৭ আসনে অগ্রগামী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে ১৬৭টি আসনে এগিয়ে আছে দলটি।

আজ সোমবার ভোট গণনা শুরু হলে প্রথমে পোস্টাল ব্যালটের ফল গণনা করা হয়। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা চলছে।

গণনার প্রাথমিক ধাপে দেখা যায়, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে অন্যান্য ছোট দলগুলোর মধ্যে বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। তবে প্রধান বিরোধী দল কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনে এগিয়ে নেই।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষ হলে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যটির রাজনৈতিক ক্ষমতা কোন দলের হাতে যাবে তা স্পষ্ট হবে। দুপুরের মধ্যেই ফলাফলের প্রবণতা আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে, যদিও কিছু কেন্দ্রে পুরো গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

সূত্র: দ্য হিন্দু

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!