ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রনাথ রাথ আরেকজনকে সঙ্গে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের গাড়ির পিছু নেয়।
একপর্যায়ে গাড়ির গতি কমে এলে হামলাকারীরা চন্দ্রনাথকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তাঁর শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চন্দ্রনাথ রাথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ করছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি শুভেন্দুর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই তাঁর ঘনিষ্ঠ সহযোগী হত্যার ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!