আন্তর্জাতিক

স্ত্রীর সামনে অপমান, বাবা-মাকে শিলপাটায় পিটিয়ে হত্যা করল যুবক

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৫:১৭ এএম
স্ত্রীর সামনে অপমান, বাবা-মাকে শিলপাটায় পিটিয়ে হত্যা করল যুবক

ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর সামনে অপমান ও বকাঝকা সহ্য করতে না পেরে বাবা-মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ মে) ধুলে জেলার শিরপুর এলাকার মহাবীর সোসাইটিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইন্দরম মাহাতো ও রঞ্জুদেবী মাহাতো। পুলিশ জানিয়েছে, পারিবারিক একটি বিষয় নিয়ে বাবা-মা ছেলে চন্দন মাহাতোকে বকাঝকা করেন। অভিযোগ অনুযায়ী, সেই সময় তার স্ত্রীর সামনেই তাকে অপমানজনক কথা বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন চন্দন।

একপর্যায়ে ঘর থেকে মশলা পেষার শিলপাটা নিয়ে এসে তিনি বাবা ও মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, চিৎকার শুনে তারা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং চন্দনকে গ্রেপ্তার করে।

ধুলে জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে একটি হত্যা মামলা হয়েছে। পারিবারিক কলহ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!