পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক–শিক্ষার্থীদের অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ পরিবেশন বাধ্যতামূলক থাকবে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পূর্বের সংশ্লিষ্ট নির্দেশনা বা প্রথা বাতিল করে নতুন নিয়ম চালু করা হয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এ নির্দেশ জারি করা হয়েছে। উচ্চপর্যায়ের প্রশাসনিক অনুমোদনের পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়।
সোমবার (১৯ মে ২০২৬) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের ডিরেক্টরেট থেকে এ নির্দেশিকা জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলোতেও এ নিয়ম কার্যকর হবে।
‘বন্দে মাতরম’ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসে প্রথম প্রকাশিত এই গানটি ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় স্বাধীনতাকামীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!