ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় এবং প্রায় ২০ মিনিট পর দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বীরশেবা লক্ষ্য করে ছোড়া হয়েছে।
এর আগে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার পর রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়।
পরবর্তীতে সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ কয়েকটি শহরে পাল্টা হামলা চালায় বলে দাবি করা হয়। এর কিছু সময় পর ইয়েমেনভিত্তিক হুতিরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর এক ঘণ্টার মধ্যেই আবারও ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!