আন্তর্জাতিক

মোদিকে স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস’ প্রদান

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৫:০৮ এএম
মোদিকে স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস’ প্রদান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ প্রদান করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় দেশটির প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি এ সম্মাননা তুলে দেন।

এটি নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা বলে জানা গেছে। এর আগে ১৫ জুন তিনি ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন। সফরের প্রথম গন্তব্য হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন তিনি।

১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করলেন।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। স্লোভাকিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এই সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।”

স্লোভাকিয়ার সর্বোচ্চ এ সম্মাননা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই প্রদান করা হয়ে থাকে এবং সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়।

এ সফরে দুই দেশের মধ্যে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!