আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.২ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৫:৫১ এএম
ফিলিপাইনে ৬.২ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পূর্ব সাগরে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) জানিয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৪ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনেরোসো এলাকা থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও জানিয়েছে, মিন্দানাও দ্বীপের কাছাকাছি সাগরে প্রায় ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো আফটারশকের সম্ভাবনা ও উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে গত সপ্তাহে একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হন। ফলে নতুন এ ভূমিকম্প ঘিরে এলাকায় বাড়তি সতর্কতা জারি রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!