আন্তর্জাতিক

নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৫:২৩ এএম
নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

পশ্চিম আফ্রিকার দেশ Niger-এর বৃহত্তম ও কৌশলগত বিমানবন্দর Diori Hamani International Airport-এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন এবং অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, আরপিজি-৭ লঞ্চার, গ্রেনেড, বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে ইসলামি সশস্ত্র সংগঠন Jama’at Nusrat al-Islam wal-Muslimin (JNIM), যা আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি নাইজারের রাজধানী নিয়ামির অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা হিসেবে বিবেচিত। এখানে সামরিক ঘাঁটি ও আঞ্চলিক নিরাপত্তা জোটের কিছু স্থাপনাও রয়েছে। গত কয়েক বছর ধরে দেশটিতে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর হামলা ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!