যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বাস্তব সফলতা মূলত লেবাননের শান্তি প্রক্রিয়া কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উচ্চপর্যায়ের আলোচনার পর দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আরাগচি বলেন, লেবাননে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক অগ্রগতি অর্জনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, নতুন সমঝোতার আওতায় ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ শিথিল এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা কিছু সম্পদ অবমুক্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে।
তবে এসব অগ্রগতির বাস্তব প্রয়োগই হবে চুক্তির কার্যকারিতার মূল মানদণ্ড—এমন সতর্কবার্তাও দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, লেবাননে গঠিত নতুন সংঘাত নিরসন কাঠামোর কার্যকারিতা এই চুক্তির “আসল পরীক্ষা” হিসেবে বিবেচিত হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সমঝোতা কার্যকর হলে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!