যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি সাম্প্রতিক শান্তি চুক্তির শর্ত অনুযায়ী “ঠিকঠাক আচরণ” না করে, তবে ওয়াশিংটন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইরান যদি চুক্তি অনুযায়ী না চলে, অথবা তারা যদি ঠিকঠাক আচরণ না করে, তাহলে যা করার প্রয়োজন হবে আমি তাই করব।”
ট্রাম্প আরও বলেন, তেহরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো ধরনের শর্তভঙ্গ মেনে নেওয়া হবে না।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ওই চুক্তির মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে।
চুক্তি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের কিছু অবরুদ্ধ অর্থ ছাড় করা হলেও তা নির্দিষ্ট খাতে ব্যয়ের শর্ত ছিল। তিনি বলেন, এসব অর্থ মূলত খাদ্যপণ্য কেনার কাজে ব্যবহার হবে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!