ইরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকগুলো ‘খুব ভালো’ হয়েছে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা সঠিক পথে এগোচ্ছে।
বুধবার (১ জুলাই) উত্তর ডাকোটা সফরে যাওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় তিনি কাতারের উপহার দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
ট্রাম্প বলেন, ‘যতদূর অগ্রগতি হয়েছে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগোচ্ছে। তাদের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। দেখা যাক কী হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছিলাম। কিন্তু এখন আমরা খুব ভালোভাবেই এগোচ্ছি।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দোহায় পরোক্ষ আলোচনা চলছে।
সূত্র: এএফপি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!