আন্তর্জাতিক

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শোকযাত্রার প্রস্তুতি তেহরানে

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৪:৫১ এএম
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শোকযাত্রার প্রস্তুতি তেহরানে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষ জড়ো হয়েছেন। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এএফপির সাংবাদিকদের তথ্য অনুযায়ী, গ্র্যান্ড মসাল্লা কমপ্লেক্সের প্রধান প্রাঙ্গণে সকাল থেকেই মানুষের ঢল নামে। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হন।

জানাজা ও শোকযাত্রাকে কেন্দ্র করে তেহরানজুড়ে কঠোর নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকায় অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরান জানিয়েছে। তাঁর মৃত্যু ঘিরে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

শনিবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!