আন্তর্জাতিক

তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু

আপডেট: জুলা ১৮, ২০২৬ : ০৬:২৬ এএম
তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান সিয়েনসানো জানিয়েছে, ১৮ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে হিটস্ট্রোক ও তাপজনিত শারীরিক জটিলতায় এসব মৃত্যু হয়েছে।

সিয়েনসানোর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দক্ষিণাঞ্চলের ওয়ালোনিয়া অঞ্চলে। এরপর রয়েছে রাজধানী ব্রাসেলস ও উত্তরাঞ্চলের ফ্ল্যান্ডার্স।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা তাপপ্রবাহজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সেই হিসেবে এবারই প্রথম দেশটিতে তাপপ্রবাহের কারণে এত বেশি মানুষের মৃত্যু হলো।

এর আগে ২০২০ সালে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের মৃত্যুর রেকর্ড ছিল। চলতি বছরের মৃত্যুর সংখ্যা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তীব্র তাপপ্রবাহ জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!