আন্তর্জাতিক

পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১৩

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৫:৪৯ এএম ১০
পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১৩

পেরুর বিখ্যাত নাজকা রেখা দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী ও বিমানের দুই ক্রু সদস্য রয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী লিমা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের মেজর হোর্হে আন্দ্রেদে। তিনি জানান, দুর্ঘটনায় বিমানের কোনো আরোহী বেঁচে নেই। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পেরুর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিমানের অংশের মধ্যে দমকল ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

পেরুর বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ১১ যাত্রীই বিদেশি পর্যটক। তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি রেডিওর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের নাগরিক ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!