কলম্বিয়ার সান হোসে দেল পালমার এলাকায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় ড. খলিলুর রহমান বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকেও কলম্বিয়ার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এ কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কলম্বিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে সক্ষম হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!