কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগির এই জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর শনিবার এমন মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ এই নৌপথ ইরানের সিদ্ধান্তেই খোলা ও বন্ধ হবে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগির তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!