জাপানে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চারজনই অচেতন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আহত শ্রমিকদের ‘জীবনের কোনো লক্ষণ’ ছিল না। দমকল বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিন শ্রমিক ট্রেনের নিচে আটকে ছিলেন। অপর একজন প্ল্যাটফর্মে পড়ে ছিলেন।
তিনি বলেন, চারজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত তাঁদের সবাই অচেতন ছিলেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!