আন্তর্জাতিক

সুদানে খনি ধসে অন্তত ৬০ জনের প্রাণহানি

আপডেট: সেপ্টে ১৭, ২০২৬ : ০৫:৩৪ এএম
সুদানে খনি ধসে অন্তত ৬০ জনের প্রাণহানি

সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে অন্তত ৬০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে আল-জারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ মঙ্গলবার ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি লাশ উদ্ধার করা হয়।

ঘটনায় বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তিনি বলেন, সহকর্মী খনি শ্রমিকদের সঙ্গে সারারাত উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন তিনি। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অন্য শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!