আন্তর্জাতিক

ইকাতেরিনবার্গে আন্তর্জাতিক যুব উৎসব, অংশ নিচ্ছেন ৭৪ বাংলাদেশি

আপডেট: সেপ্টে ১২, ২০২৬ : ০৫:২০ এএম ৯ ০
ইকাতেরিনবার্গে আন্তর্জাতিক যুব উৎসব, অংশ নিচ্ছেন ৭৪ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

রাশিয়ার ইকাতেরিনবার্গে শুরু হয়েছে আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬। ১১ থেকে ১৭ সেপ্টেম্বরের এই আয়োজনে বিশ্বের ১৯১ দেশ থেকে প্রায় ১০ হাজার তরুণ অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, পেশাজীবী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের ৭০ জন যুব প্রতিনিধি ও চারজন গণমাধ্যমকর্মী এবারের উৎসবে অংশ নিচ্ছেন বলে আয়োজক সূত্রে উল্লেখ করা হয়েছে। উৎসবের মূল কার্যক্রমের আগে অংশগ্রহণকারীদের নিবন্ধন ও অভ্যর্থনা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব উৎসবে প্রযুক্তি, বিজ্ঞান, শিক্ষা, গণমাধ্যম, সৃজনশীল শিল্প, ক্রীড়া ও উদ্যোক্তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রদর্শনী ও ব্যবহারিক সেশন রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যোগাযোগ তৈরির সুযোগ রাখা হয়েছে।

আয়োজকদের হিসাবে, উৎসবে অংশ নিতে ১ লাখ ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। নির্বাচিত ১০ হাজার তরুণের মধ্যে রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিনিধিরা রয়েছেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!