আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

আপডেট: অক্টো ১৩, ২০২৬ : ০৫:১৩ এএম ৫ ০
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ঘিরে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে ছিলেন ড. ইউনূস। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে এগিয়ে গিয়ে চিৎকার করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁদের কেউ কেউ ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। এ ছাড়া বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও তাঁদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

একপর্যায়ে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাটির এসব দৃশ্য দেখা গেলেও, এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!