লাইফস্টাইল

কাটা তরমুজ ফ্রিজে রাখা কি নিরাপদ?

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৫:৪৯ এএম
কাটা তরমুজ ফ্রিজে রাখা কি নিরাপদ?

গরমে ঠান্ডা তরমুজ এক টুকরো সতেজতার অনুভূতি এনে দেয়। বাড়ি হোক বা বাজার—গ্রীষ্মকালীন ফল হিসেবে তরমুজের চাহিদা সবসময়ই বেশি। তবে সাম্প্রতিক সময়ে তরমুজ খাওয়াকে ঘিরে কিছু ঘটনার পর এর সংরক্ষণ ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তরমুজ খাওয়া সাধারণভাবে নিরাপদ হলেও কেটে ফেলার পর এটি দ্রুত দূষিত হওয়ার ঝুঁকিতে পড়ে। কারণ এতে পানির পরিমাণ বেশি থাকায় ব্যাকটেরিয়া দ্রুত জন্মাতে পারে, বিশেষ করে গরম আবহাওয়ায়।

খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, কাটা তরমুজ সঠিকভাবে সংরক্ষণ না করলে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়, যা পেটের সমস্যা বা খাদ্যজনিত অসুস্থতার কারণ হতে পারে।

তাদের পরামর্শ, তরমুজ কাটার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত এবং কাটার সঙ্গে সঙ্গেই ফ্রিজে সংরক্ষণ করা জরুরি। কাটা অংশ খোলা অবস্থায় না রেখে বায়ুরোধী পাত্রে রাখলে ঝুঁকি কমে।

বিশেষজ্ঞরা আরও বলেন, শিশু ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কাটা তরমুজ খাওয়ার পর অস্বস্তি, বমি বা পেটের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নিরাপদভাবে তরমুজ খেতে হলে কিছু সাধারণ সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে—কাটার আগে হাত ধোয়া ও পরিষ্কার ছুরি ব্যবহার, দীর্ঘ সময় খোলা অবস্থায় না রাখা, এবং কাটা অংশ দ্রুত ফ্রিজে সংরক্ষণ করা।

তাদের মতে, সঠিকভাবে সংরক্ষণ করা হলে তরমুজ শুধু নিরাপদই নয়, গ্রীষ্মে শরীরকে সতেজ রাখার একটি স্বাস্থ্যকর ফল হিসেবেই উপকারী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!