লাইফস্টাইল

বর্ষায় রোগ প্রতিরোধে খাদ্যতালিকায় রাখুন এই ৫ ফল

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৫:৫২ এএম
বর্ষায় রোগ প্রতিরোধে খাদ্যতালিকায় রাখুন এই ৫ ফল

বর্ষাকাল প্রকৃতিতে যেমন স্বস্তি আনে, তেমনি বাড়িয়ে দেয় বিভিন্ন সংক্রমণ ও খাদ্যবাহিত রোগের ঝুঁকিও। এ সময় আর্দ্রতা ও তাপমাত্রার পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পুষ্টিকর ও মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

খাদ্যতালিকায় কয়েকটি ফল নিয়মিত রাখলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও কমানো সম্ভব।

জাম

জামে রয়েছে প্রচুর ভিটামিন সি, আয়রন ও অ্যান্থোসায়ানিন। এসব উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী হিসেবে কাজ করে। পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে।

ডালিম

ডালিমে থাকা পলিফেনল ও ভিটামিন সি শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয়। নিয়মিত ডালিম খেলে রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হতে পারে।

পেঁপে

ভিটামিন এ ও সি–সমৃদ্ধ পেঁপেতে রয়েছে প্যাপেইন নামের একটি পাচক এনজাইম, যা হজমে সহায়তা করে। সুস্থ অন্ত্র রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্ষায় পেঁপে হতে পারে উপকারী একটি ফল।

নাশপাতি

নাশপাতিতে রয়েছে পর্যাপ্ত খাদ্যআঁশ, পানি ও ভিটামিন সি। এটি হজমে সহায়তা করার পাশাপাশি শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে ভূমিকা রাখে।

আপেল

আপেলে রয়েছে কোয়ারসেটিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর ফাইবার। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করে।

বর্ষাকালে সুস্থ থাকতে বিশেষজ্ঞরা টাটকা ও নিরাপদ খাবার খাওয়ার পাশাপাশি মৌসুমি ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!