ময়মনসিংহ

খেরুয়াজানী-পলশা যুবসমাজের উদ্যোগে ২৭ নভেম্বর প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট: নভে ১৭, ২০২৬ : ০৫:২৯ এএম ১৮ ০
খেরুয়াজানী-পলশা যুবসমাজের উদ্যোগে ২৭ নভেম্বর প্রীতি ফুটবল ম্যাচ

সোহেল রানা রাসেল (মুক্তাগাছা) প্রতিনিধি

যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় খেরুয়াজানী-পলশা যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের পক্ষ থেকে ক্লাবের সদস্য, এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও সহায়ক হবে।

প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজনে রয়েছেন মোঃ বাবু সরকার ও মালয়েশিয়া প্রবাসী মোঃ নুরু মোহাম্মদ। সার্বিক পরিচালনায় থাকছেন যুব উন্নয়ন ক্লাবের সদস্যরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে খেরুয়াজানী-পলশা এলাকার যুবসমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।

শুভেচ্ছান্তে: আজিজুল হক, আকাশ খান, রাসেল শেখ, সিয়াম শেখ, উষান খান, রেদুয়ান ইসলাম সাইম ও মাফিজুল ইসলাম।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!