নাগরিকের কথা ডেস্ক

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, সব কর্মসূচি স্থগিত

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:৪৭ এএম ১১০ ০
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, সব কর্মসূচি স্থগিত

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২ মার্চ) পালিত হচ্ছে অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬। তবে নির্বাচন কমিশন (ইসি) আজকের সব কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মসূচি স্থগিত করেছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, অষ্টম জাতীয় ভোটার দিবস আজ পালন করা হবে, কিন্তু কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে এগুলো আয়োজন করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!