তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তাকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্বে যোগদানের আগে তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
সৈয়দ আবদাল আহমদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি জাতীয় প্রেসক্লাবের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (উপ-সচিব পদমর্যাদা) হিসেবেও দায়িত্ব পালন করেন।
সরকারি সূত্র বলছে, তথ্য ব্যবস্থাপনা ও গণমাধ্যমে তার দীর্ঘ অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!