জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্পের অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল, প্রকল্প ঋণ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন অন্তর্ভুক্ত রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, পাঁচটি সংশোধিত এবং চারটি মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত প্রকল্প রয়েছে।
সভা সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কাস্টমস আধুনিকায়ন, পানি সরবরাহ উন্নয়ন, রেলপথ উন্নয়ন, সেতু নির্মাণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তিনটি সড়ক প্রকল্পে বারবার মেয়াদ বৃদ্ধির কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৫০ কোটি টাকার নিচের ৩৩টি প্রকল্প পরিকল্পনামন্ত্রীর অনুমোদনের তথ্য একনেক সভাকে অবহিত করা হয়।
একনেক সভায় জানানো হয়, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, পানি সরবরাহ, রেলপথ ও অবকাঠামো খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!