জাতীয়

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ফ্রান্সের জোর, এফটিএর ওপর গুরুত্ব

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৪:৩৫ এএম
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ফ্রান্সের জোর, এফটিএর ওপর গুরুত্ব

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপর গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে Bangladesh ও France।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু উঠে আসে। শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!