আজ বিশ্ব মা দিবস। প্রতি বছরের মতো এবারও মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এদিন নিজেদের অনুভূতি ভাগ করে নিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।
ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। বর্তমানে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিজীবনে পরীমণি সময় কাটাচ্ছেন দুই সন্তান—ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরে। প্রায়ই তিনি সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
মা দিবস উপলক্ষে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানের মাঝখানে পরম স্নেহে শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ সকাল প্রিয় মা দিবস।”
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন। অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে প্রশংসা করেন।
উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি। ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের মাঝেও মাতৃত্বকে তিনি সবচেয়ে বড় দায়িত্ব ও আনন্দ হিসেবে দেখছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!