ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এর মধ্যে এলপিজি সংকট সমাধান, লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু এবং ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার দাবি উল্লেখযোগ্য।
আজ রোববার (১০ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, করোনাকালের দীর্ঘমেয়াদি ক্ষতি এবং পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তায় রেস্তোরাঁ খাত এখনও পুনরুদ্ধার করতে পারেনি। এর মধ্যে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির চাপ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তিনি বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রমবর্ধমান খরচ ও ক্রেতা কমে যাওয়ার কারণে রেস্তোরাঁ খাত গভীর সংকটে পড়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, হাজারো মানুষ কর্মহীন হয়েছেন।”
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাস ও এলপিজি সংকটের পাশাপাশি নানা দপ্তরের হয়রানি এবং উচ্চ করহার এই খাতের টিকে থাকার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে— ওয়ান স্টপ সার্ভিস চালু, ভ্যাট-ট্যাক্স সহনীয় করা, লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু, বিভিন্ন দপ্তরের হয়রানি বন্ধ, রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণা, ট্রেড লাইসেন্স কার্যক্রম সহজীকরণসহ বিভিন্ন দাবি। এছাড়া গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!