কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিতের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের পথে রাষ্ট্র বাধা না হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক জুবাইদা রহমান।
আজ সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, সমাজের উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে জাতীয় উন্নয়ন—সব ক্ষেত্রেই নারীরা কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে। এজন্য নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে যথাযথ প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বাজারজাতকরণ সহায়তা নিশ্চিত করা গেলে তাদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে। এতে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে তিনি পুনাকের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমন্বিত ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ প্রমুখ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!