মঈন মাহমুদ
কথাসাহিত্যিক আফসানা বেগম জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করেছেন। রোববার (১৭ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম জানান, গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর রোববার আফসানা বেগম আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নিয়োগে তার মেয়াদ দুই বছর নির্ধারিত ছিল। তবে গত জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করা হয়।
পরবর্তীতে একই পদে আবারও তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!