মঈন মাহমুদ
আরমান হোসেন ভূঁইয়া অমি ও আরফান হোসেন ভূঁইয়া অভি।দুজন জমজ ভাই। রাজনীতির মাঠেও জমজ ভূমিকা রেখে চলেছেন।
দীর্ঘ ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে। দুজনই দলের জন্য বহুবার জেল খেটেছেন পরিবারের মায়া ছেড়ে দলের জন্য কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের জন্য কাজ করেছেন।
আকরাম হোসেন ভূঁইয়া অমি সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক, ও সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে অভি সাবেক স্কুলবিষয়ক সম্পাদক কোতোয়ালি থানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছিলেন। তিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তারা দুজনেই কমিটির দায়িত্বশীল পদ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়েরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই পদকে সুশৃংখলভাবে ব্যবহার করে দেশ ও জাতির কল্যাণ সাধনের জন্য কাজ করে যাবেন এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!