লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, গত ৯ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান। সেখানে তিনি একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!